ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়া ভেকু জব্দ জব্দ করেছে উপজেলা প্রশাসন

শরীয়তপুর নড়িয়া উপজেলা চাকধো কৃষি জমিতে মাছের প্রজেক্ট করার অপরাধে উপজেলা প্রশাসনের একটি ভেকু জব্দ।

শনিবার রাতে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল চাকধো কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটে প্রজেক্ট করার অপরাধে একটি ভেকু মেশিন আটক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা লাকি দাশ পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চাকধো কৃষি জমিতে মাটি কাটায় ভেকুটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমাদের এই অভিযান সব সময় চলছে তারপর ও চুরি করে কৃষি জমিনের মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করার অভিযোগ পাচ্ছি।