ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সব নির্বাচন আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে।

শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থায় ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হয়েছে, যা বিরোধী দলগুলোও প্রতিবাদ করেছিল। এসব নির্বাচন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হোক।”

তিনি আরও বলেন, ইলেকশন কমিশনের ওপর আস্থা নেই, তাই এটি পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে। এছাড়া, জুলাই হত্যার বিচার, সংস্কার প্রক্রিয়া, গণপরিষদ ও আইনসভা নির্বাচনের দাবি জানানো হয়েছে। নাহিদ জানান, জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ আসবে বলে আশ্বাস পাওয়া গেছে।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদীব ও ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।