মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে জঙ্গল থেকে সাত বছরের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) নিখোঁজ হওয়া শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী তরুণ (২০) আটক হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৫ মে) সকালে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে।