ভিয়েতনাম সফরের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ও তার স্ত্রী ব্রিজিট ম্যাকরনের মধ্যে বিমানে ঝগড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে ব্রিজিট দ্রুত হাত উঠিয়ে ম্যাকরনের মুখের দিকে ধাক্কা-সদৃশ আচরণ করেন। ম্যাকরন বিস্মিত হলেও ক্যামেরার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামার সময় ব্রিজিট তার হাত এড়িয়ে হ্যান্ডরেল ধরেন। এ ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।