ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড থেকে খালাস: মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলামের অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম শেষ পর্যন্ত খালাস পেয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

২০১২ সালের ২২ আগস্ট যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হন আজহারুল ইসলাম। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৫ সালে আপিল করলে ২০১৯ সালে আপিল বিভাগ সেই রায় বহাল রাখে এবং ২০২০ সালে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

পরে রিভিউ আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুনরায় আপিল শুনানির সুযোগ পায়—যা মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় নজিরবিহীন। শুনানি শেষে আপিল বিভাগ আজহারকে সব অভিযোগ থেকে খালাস দেন।