ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে দিনদুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই, মানি এক্সচেঞ্জ মালিক গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)-এর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে আব্দুল বাতেন সড়কে, ফায়ার সার্ভিস ও স্টেডিয়ামের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। ছয়জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে টাকার দাবি করে এবং সাড়া না পেয়ে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় মাহমুদুল ইসলামকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনো কোনো মামলা হয়নি তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।