ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোডম্যাপ না দিলে সহযোগিতা নয়: ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। অন্যথায়, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।