ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

মাদারীপুরে আন্তঃজেলা (মাদারীপুর ও শরীয়তপুর) দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে মঙ্গলবার সকাল ১০টায় মাদারীপুর সমম্নিত সরকারি অফিস ভবন মাল্টিপারপাস অডিটরিয়াম হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর ও শরীয়তপুর জেলার সহযোগিতা এবং দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমম্নিত জেলা কার্যালয়ের আযোজনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক দুদক সজেকা মাদারীপুর মোঃ আতিকুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরীপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আকতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাদারীপুর মোহাম্মদ নাঈমুল ইসলাম। এছাড়াও শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান সহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, দুপ্রকের দুই জেলা উপজেলা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও প্রতিযোগীয় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী বৃন্দ। এসময়ে শরীয়তপুর ও মাদারীপুর জেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নিয়ে প্রতিযোগিতা হয়।