ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের আবেদনে জানানো হয়, মোস্তফা কামালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন: স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিও—তুহিন ফারাবী ও মাহমুদুল হাসান, এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর এবং নিবন্ধন অধিদপ্তরের সাবেক আইজিআর খান মো. আব্দুল মান্নান ও তার স্ত্রী শাকিলা বেগম।

দুদক আশঙ্কা করছে, অভিযুক্তরা দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।