ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ”—জিএম কাদেরের কড়া সমালোচনা

অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার মানুষের জানমাল ও সম্মান রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ।

মঙ্গলবার (২৭ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “যে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।”

তিনি সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুর ও বাড্ডায় প্রকাশ্যে ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনাগুলোর উদাহরণ দিয়ে বলেন, “এখন অলিগলি তো বটেই, মেইন রাস্তাও নিরাপদ নয়। সন্ত্রাসীদের দৌরাত্ম্যে জনজীবন চরম অনিশ্চয়তায় পড়েছে।”

জিএম কাদের অভিযোগ করেন, সরকার বারবার নিরাপত্তার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।