অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে মঙ্গলবার দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি টোকিওতে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে বাংলাদেশের এক লাখ কর্মী জাপানে পাঠানো এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এছাড়া, তিন শতাধিক বিনিয়োগকারীর উপস্থিতিতে একটি সেমিনারে বাংলাদেশের বিনিয়ন সুবিধাদি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।
তিনি আগামী ৩১ মে দেশে ফিরবেন।