ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর আইনজীবী সমিতিতে জামায়াতের উত্থান: সভাপতি-সম্পাদকসহ ৫ পদে সবুজ প্যানেলের জয়

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ নির্বাচনে চমক দেখিয়েছে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল। মোট ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি গুরুত্বপূর্ণ পদে জয় লাভ করেছে তারা। সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বাকি ১১টি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। এ ফলাফল গাজীপুরের আইনাঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।