ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের রেমিট্যান্সেই অর্থনীতির পুনরুদ্ধার: জাপানে প্রধান উপদেষ্টা ইউনূস

প্রবাসীদের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে মূল সহায়ক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনায় তিনি বলেন, পতিত সরকারের ফেলে যাওয়া শূন্য কোষাগার থেকে দেশকে পুনরুদ্ধারে প্রবাসীদের রেমিট্যান্সই ছিল প্রধান ভরসা। তিনি প্রবাসীদের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ এবং জাপান সরকারের ওপর ইতিবাচক প্রভাব বিস্তারের আহ্বান জানান।

উল্লেখ্য, জাপান সফরের তৃতীয় দিনে ৪.১৮ বিলিয়ন ডলারের ডেভেলপমেন্ট পলিসি লোন, ৬.৪১ বিলিয়ন ডলারের রেল প্রকল্প ঋণ এবং ৪.২ মিলিয়ন ডলারের স্কলারশিপ অনুদান সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।