বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানি কোম্পানিগুলোকে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। জেট্রোর আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে এবং এ যাত্রায় জাপানি বিনিয়োগকারীদের অংশীদার হিসেবে পাশে চায়।”
বৈঠকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত, জেট্রোর চেয়ারম্যান, মারুবেনি কর্পোরেশনের নির্বাহী এবং জাপান-বাংলাদেশ বাণিজ্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।