ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় খালের স্রোতে ভেসে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরু আনতে গিয়ে খালের তীব্র স্রোতে ভেসে গিয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে গোকর্ণ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার সকালে তিতাস নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় অংশ নেয়। নিহতদের চাচা দুলাল আহমেদ বলেন, “সারারাত খুঁজেছি, কিন্তু কলিজার টুকরোগুলো আর রইল না।” উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। থানার ওসি খাইরুল আলম তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান।