ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ক্ষমতার লোভে বেহুঁশ অবস্থা, হুঁশ ফেরার আহ্বান এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে ক্ষমতার লোভে বেহুঁশ হওয়ার অভিযোগ তুলে হুঁশে ফেরার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩১ মে) রাজধানীর গুলশানে এনসিপি আয়োজিত ‘মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি’ শীর্ষক কর্মশালায় তিনি বলেন, বিএনপির ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন’ দাবি একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য হুমকি। তিনি এ ধরনের ‘গুন্ডামি-মাস্তানি’ রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না বলে মন্তব্য করেন। পাটওয়ারী জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কারের ওপর জোর দেন। কর্মশালায় এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার নেতা-কর্মীরা অংশ নেন।