ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের শপথের দাবিতে নগর ভবন অবরুদ্ধ, বিক্ষোভে সমর্থকরা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা রোববারও নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন। নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় নাগরিক সেবা বন্ধ রয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সমর্থকরা ‘ইশরাক ভাই এগিয়ে চলো’ স্লোগানে মুখরিত করে এলাকা।

গত ১৪ মে থেকে ইশরাকের সমর্থকরা নগর ভবনে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। নির্বাচনি ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত গত ২৭ মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। আপিল বিভাগও গত বৃহস্পতিবার ইশরাকের শপথ নিয়ে করা আপিল খারিজ করে।

সমর্থকরা জানান, যতদিন ইশরাকের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া যাবে, ততদিন আন্দোলন চলবে।