অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সারাদেশে ১,৫১৯টি মাদরাসাকে এমপিওভুক্ত করার কাজ চলছে। মাদরাসা শিক্ষার উন্নয়নে ১,১৩৫টি ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান, এবং ৪৯৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপিত হয়েছে। এমপিওভুক্তি ও ইবতেদায়ী বৃত্তির জন্য ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া, কারিগরি শিক্ষার এনরোলমেন্ট ২০২৫ সালের মধ্যে ২০% করতে বিভাগীয় ও উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ চলছে।