বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারি কাগজ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার রাত ৯টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের উপস্থিতিতে এই কাগজ হস্তান্তর করা হয়।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা আধা ঘণ্টা সৌজন্য সাক্ষাতে ছিলেন এবং কিছু কাগজপত্র হস্তান্তর করেছেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে গুলশানে দেড় বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নামজারি ছিল না। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সম্প্রতি এটি তার নামে নামজারি সম্পন্ন হয়েছে।
*সূত্র: দেশ টিভি*