বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর এবার জনগণ কিছুটা স্বস্তির পরিবেশে ঈদ উদযাপন করবে। তিনি ত্যাগের চেতনায় সমাজে ঐক্য, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
তারেক রহমান উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সেবা খাতের সংকটে স্বল্প আয়ের মানুষ দুর্দশায় রয়েছে। তিনি ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এবং কেউ যেন অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। তিনি দুর্নীতি ও লুটপাট রোধে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।