ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম কমায় বাসে বাড়তি ভাড়া নিষিদ্ধ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

জ্বালানি তেলের দাম কমানোর পর বাসে বাড়তি ভাড়া আদায়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়তি ভাড়ার অভিযোগে একটি ক্ষেত্রে ১০০ টাকা ফেরত ও জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগ পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। ৩১ মে’র প্রজ্ঞাপনে ডিজেলের দাম লিটারে ২ টাকা এবং পেট্রল-অকটেনের দাম ৩ টাকা কমানো হয়।