স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় নেশনস লিগের সেমিফাইনালে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো, লামিনে ইয়ামাল ও পেদ্রির গোলে ৬৭ মিনিটে ৫-১ গোলে এগিয়ে যায় স্পেন। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে, রায়ান শেরকি ও রান্দাল কোলো মুয়ানি গোল করলেও শেষ পর্যন্ত সমতা আনতে ব্যর্থ হয়। অন্য সেমিফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। ৯ জুন মিউনিখে স্পেন-পর্তুগাল ফাইনাল অনুষ্ঠিত হবে।