পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধার উপহার দেওয়া ৩৫ মণ ওজনের ‘কালো মানিক’ নামের ষাঁড়টি গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সোহাগকে নিজ এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোরবানি সম্পন্ন করতে বলেছেন। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে গরুটি উপহার দিতে গেলে এ নির্দেশ দেওয়া হয়। খালেদা জিয়া ও তারেক রহমান সোহাগ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঈদের বিশেষ উপহার পাঠিয়েছেন। ২০১৮ সালে ১ লাখ ৩৭ হাজার টাকায় কেনা ফ্রিজিয়ান গাভির বাছুর হিসেবে ছয় বছর ধরে যত্নে লালিত এই ষাঁড়টির দাম একসময় ১০ লাখ টাকা উঠলেও বিক্রি করেননি সোহাগ।