ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে বিতর্কিত বক্তব্যের জন্য সতর্কীকরণ নোটিশ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে বিতর্কিত বক্তব্যের জন্য সতর্কীকরণ নোটিশ দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এ নোটিশ জারি করা হয়, যা নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়ায় আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া, বরকতউল্লা বুলুর একটি বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।