ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে ২ আহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি চৌরাস্তার কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার (৬ জুন) ভোর সাড়ে ছয়টায় দুটি ট্রাকের সংঘর্ষে খাইরুল শেখ (২৩) ও সবুজ শেখ (১৭) আহত হয়েছেন। গরু বিক্রি করে ফেরার পথে মাওয়ামুখী একটি ট্রাক পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর যান চলাচল কিছুক্ষণ ধীরগতিতে চললেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।