ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের হুঁশিয়ারি: নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না। প্রয়োজনে সাবেক কাউন্সিলর, ভোটার ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল গঠন করে সিটি করপোরেশন পরিচালনা করা হবে।

শুক্রবার (৬ জুন) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। ইশরাক জানান, তিনি নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঈদের পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেবেন।