ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৭ জুন, ২০২৫, শনিবার সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত প্রধান জামাতে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “সবাইকে ঈদের শুভেচ্ছা। দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।” জাতীয় ঈদগাহ ছিল মুসল্লিদের ঢলে পরিপূর্ণ। জামাতে উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রধান উপদেষ্টার উপস্থিতির কারণে র‌্যাব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।