ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ সমতার পর টাইব্রেকারে গোলরক্ষক দিয়েগো কস্তা স্পেনের আলভারো মোরাতার শট ঠেকান। রুবেন নেভেসের গোল জয় নিশ্চিত করে। স্পেনের হয়ে মার্টিন জুবিমেন্দি ও মিকেল ওইয়ারজাবাল গোল করলেও, নুনো মেন্ডেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে পর্তুগাল দ্বিতীয়বার শিরোপা জিতে।