ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ড থেকে মধ্যরাতে দেশে ফিরলেন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে ৮ জুন দিনগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে (টিজি ৩৩৯) ঢাকায় ফিরেছেন। রাত পৌনে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, তিনি সাধারণ যাত্রীর মতো এসেছেন, কোনো প্রটোকল গ্রহণ করেননি।

গত ৮ মে রাতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন আবদুল হামিদ। তার এই দেশত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার ১০ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। ২০১৩ ও ২০১৮ সালে দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর তিনি বর্তমানে রাজধানীর নিকুঞ্জে বাস করছেন।