ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন রোববার (০৮ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটে দেশ ছেড়েছেন। ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শেখ কবির আওয়ামী লীগ শাসনামলে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ছিলেন এবং ২৩টি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ছিলেন, যেখানে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোয়াজ্জেম হোসেন জানান, শেখ কবির রোববার সকালে দেশ ত্যাগ করেছেন। তবে বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা, তিনি মন্তব্য করেননি।