গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কোনো মৃত্যু না হলেও নতুন করে ৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ে ৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১২.২০%।
বর্তমানে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০,৫১,৭৪৭, মৃত্যু ২৯,৫০০ এবং সুস্থ হয়েছেন ২০,১৯,৩৭৬ জন। মোট পরীক্ষায় শনাক্তের হার ১৩.০৫% এবং মৃত্যুহার ১.৪৪%।