ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে আটক গোপালগঞ্জ আ.লীগ নেতা জি এম সাহাবুদ্দিন কারাগারে

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমকে বেনাপোলে আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১০ জুন) রাতে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। সেনাবাহিনীর ওপর হামলা, গাড়ি পোড়ানো এবং হত্যাসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট লক থাকায় তিনি আটক হন। পরে বেনাপোল পোর্ট থানার মাধ্যমে তাকে আদালতে হাজির করা হয়। সাহাবুদ্দিন গোপালগঞ্জ সদরের বাসিন্দা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামি।