ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ারবাস ও মেনজিসের বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের আগ্রহ

ইউরোপের উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস এবং যুক্তরাজ্যের মেনজিস অ্যাভিয়েশন বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়তে আগ্রহী। ১০ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট উয়টার ভ্যান ওয়ার্শ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও লাভজনক করতে সহযোগিতার প্রস্তাব দেন। তিনি রপ্তানি ঋণের মাধ্যমে ৮৫% অর্থায়নের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। মেনজিসের ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি ঢাকার তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো সেবা প্রদান এবং ঢাকাকে প্রশিক্ষণ হাব হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। ড. ইউনূস সব প্রস্তাব পর্যালোচনার জন্য সময় চেয়েছেন।