ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময়

শরীয়তপুর জজ কোর্টের অতিরিক্ত জিপি, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, চিকন্দী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ এবং শরীয়তপুরের কৃতি সন্তান, রাজপথের সাহসী যোদ্ধা, সমাজ সেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা এম জহিরুল ইসলাম (জহির আকন) এর যৌথ নেতৃত্বে মঙ্গলবার (১০ জুন ২০২৫) বেলা সারে ১১ ঘটিকায় বিশাল মটর সাইকেল ও গাড়ীর বহর নিয়ে চিকন্দী ইউনিয়ন এবং জেলা শহর সহ পালং ও জাজিরার বিভিন্ন এলাকায় পালং ও জাজিরা বাসীর সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
এসময় নেতৃদ্বয় সকলকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
এছাড়াও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশ নিয়ে দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
আর অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান তারা।