দেশে করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর সীমিত পরিসরে আরটি-পিসিআর পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহসহ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে এই পরীক্ষা শুরু হবে। শুধুমাত্র উপসর্গযুক্ত ব্যক্তিরা পরীক্ষার সুযোগ পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ জানান, পরীক্ষার কিট সংগ্রহ ও আমদানির প্রক্রিয়া চলছে। আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। সংক্রমণ বাড়লে পরীক্ষার পরিধি আরও বাড়ানো হবে।