ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরেছেন ৮,৬০৬ বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে ফিরেছেন ৮,৬০৬ জন হাজি। বৃহস্পতিবার (১২ জুন) হজ বুলেটিনে জানানো হয়, ২২টি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭,৭৬৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১,৪৯০ জন, সৌদি এয়ারলাইন্সে ৩,১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৪,০১২ জন ফিরেছেন। এ বছর ২২০টি ফ্লাইটে ৮৫,৩০২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব গিয়েছিলেন। প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়।