ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার আগে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে।

লন্ডনের পার্ক লেনের দ্য ডচেস্টার হোটেলে শুক্রবার দুপুরে এ বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনার পর বিকেলে হাসিমুখে হোটেল ত্যাগ করতে দেখা যায় তারেক রহমানকে।

ড. ইউনূস সেখানে চার দিনের সফরে অবস্থান করছেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ূন কবিরও উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, রমজান শুরুর আগেই নির্বাচনের বিষয়ে সম্মত হয়েছেন দুই পক্ষ। রাজনৈতিক অঙ্গনে এ বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।