ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের ইটনায় ৩৭কিশোর ‘দরবেশ’ মাদক ছুরিসহ আটক

কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌকা ভ্রমণে ডিজে গান বাজানো, মাদক সেবন, গাঁজা ও ছুঁরিসহ ৩৭ ‘কিশোর দরবেশ’ কে (কিশোর গ্যাং এর ৩৭ জন সদস্য) আটক করেছে যৌথ বাহিনীর অভিযানে।

আজ শুক্রবার বিকেলে ৩টার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতু’তে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের কিশোর গ্যাং এর প্রায় ৩৭জন সদস্য একই রকম পোষাক পড়ে
ভাড়া নৌকা নিয়ে হাওরে ভাসান পানিতে মদ খেয়ে মাতলামি করা ও উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে।

এসময়, ইটনা ক্যাম্পের যৌথবাহিনী বর্শিকুড়া সেতুতে এলাকায় অভিযানে চালিয়ে ২০টি মদের (খালি) বোতল, প্রায় ৩০০ গ্রাম গাঁজা, ১৫পিস ইয়াবা ও ১টি ধারালো ছুরি ও ব্যবহৃত নৌকা জব্দসহ ৩৭ জনকে কিশোর গ্যাং আটক করে ইটনা থানায় হস্তান্তর করা হয়।

ইটনা উপজেলার অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল কাফি এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এই প্রতিবেদন লেখার সময় ( সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত) গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং এর বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

এই ঘটনার সত্যতা স্বীকার করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, আটককৃদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে, বিস্তারিত তথ্য জানানো হবে।