ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের আরেক শহরে ইরানের ভয়াবহ হামলা, শতাধিক হতাহত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বাত ইয়ামে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এতে চারজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ১০ বছর বয়সী একটি শিশু ও দুই বৃদ্ধা নারী।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনও ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, নিকটবর্তী শহর রেহোভতে পৃথক আরেকটি হামলায় ৩৭ জন আহত হয়েছেন।

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে।