ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতকরা সহ শরীয়তপুরে দুই আসামি পলাতক || তিন ঘণ্টা পর গ্রেপ্তার

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মাদক মামলার দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে দুজনকেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুর একটার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পদ্মা সেতু দক্ষিণ থানার মাদক মামলার দুই আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখকে আদালতে শুনানির জন্য আনা হয়। শুনানি শেষে তাদের হাজতখানায় নেওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকরার লাগানো অবস্থায় পালিয়ে যায় তারা।

পরবর্তীতে দুলাল শেখকে শরীয়তপুরের পালং মডেল থানা পুলিশ এবং সুরুজ মাদবরকে তিন ঘণ্টা পর জাজিরা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় পালং মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।