ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নতুন হামলা: তেল আবিব ও হাইফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র আঘাত

ইরানের রাষ্ট্রীয় টিভির দাবি, ইসরায়েলের তেল আবিব ও হাইফায় নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে, এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েল ভ্রমণে সতর্কতা লেভেল-৪ জারি করেছে।