ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জুলাইয়ে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে। মঙ্গলবার (১৭ জুন) ঢাকায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে সংস্কার কার্যক্রম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ইউনূস বলেন, “তরুণ ভোটাররা অবাধ নির্বাচনে অংশ নেবেন, এটি উৎসবমুখর হবে।” তিনি সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেন।

অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু ও ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার নির্বাচনী সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। হাইকমিশনার রাইল জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়া ৫৫৩.৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

ইউনূস অস্ট্রেলিয়াকে আরও শিক্ষার্থী বৃত্তি ও রোহিঙ্গা সহায়তা বাড়ানোর আহ্বান জানান।