ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আনিসুল হকসহ তিনজন রিমান্ডে

ঢাকার শাহবাগ ও পল্টন থানার হত্যা এবং হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান আনিসুল হকের পাঁচ দিন এবং সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন ও বিপিপি চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

শাহবাগের মামলায় ২০২৪ সালের ৫ আগস্ট ঝুট ব্যবসায়ী মো. মনিরের হত্যার অভিযোগে আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়। পল্টনের মামলায় ২০২৩ সালের ২৮ অক্টোবর গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনের ওপর হামলার অভিযোগে মোশাররফ ও বাবুলের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর হয়।