ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ড ও ডিজিটাল প্রচারে জোর দিচ্ছে ইসি

জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রচার থেকে চিরচেনা পোস্টার ব্যবহারের ইতি টানছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত সপ্তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, এবার আচরণবিধিতে বড় পরিবর্তন এসেছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ব্যবস্থা, ডিজিটাল মাধ্যমে প্রচারে ছাড়, আবার কিছু ক্ষেত্রে শিথিলতা—সব মিলিয়ে আচরণবিধির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আরপিও সংশোধনের শর্তে শিগগিরই তা চূড়ান্ত হবে।