ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা হাজী আব্দুস সাত্তার গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা রায়পুরা উপজেলার সহ—সভাপতি হাজী আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে নরসিংদী সদর থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে নরসিংদী শহরের টাওয়াদি এলাকার তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি ছাড়াও নরসিংদী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ প্রায় ১৬ বছর।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, তার বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গতকাল বৃহস্পতিবার নরসিংদী সদর থানা থেকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।