ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে আশরাফুল মাদারেসের সাবেক ছাত্রদের কমিটি গঠন

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আশরাফুল মাদারেসের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মুফতি আজিজুল হক শেখ সাদীকে সভাপতি এবং মো. শাহাদাৎ হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জামাল উদ্দিন এবং ইসলামি সংগীত পরিবেশন করেন হাফেজ ফরিদ আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ নেয়ামত উল্লাহ, মুফতি আজিজুল হক শেখ সাদী, মাওলানা আবুল বাশার ফরায়েজী, মো. শাহাদাৎ হোসেন মুন্না, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মহসিন উদ্দিন, খোকন মুন্সী, মো. শহিদুল ইসলাম বিপ্লব, মুফতি রাকিব হাসান ওসমান, মুফতি মো. হাবিবুল্লাহ, হাফেজ মাহমুদুল হাসান, সাংবাদিক আব্দুল কাইয়ুম, কারী মামুনুর রশিদ, মাওলানা ইয়াকুব কামাল, মুফতি লিয়াকত হোসাইন, শাইখুল হাদিস মুফতি মাহফুজুর রহমান, মাওলানা মুক্তাদির, হাফেজ ফরিদ আহমদ, মো. শহিদুল ইসলাম, কাজী সেরাজুল ইসলাম, মৌলভী বেলায়েত হোসেন, মো. আসাদুজ্জামান, হাফেজ মাওলানা খলিলুর রহমান, মাওলানা আরব আলী ও মাওলানা ফজলুল করিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ কাজী লোকমান হাকিম, মাস্টার হাবিবুর রহমান রতন, মাওলানা শাহ আলম তালুকদার, মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহফুজুল হাসান, মুফতি আব্দুল আলীম খান এবং সাবেক ওস্তাদ মাওলানা আব্দুল মালেক।

পুনর্মিলনী অনুষ্ঠানে আশরাফুল মাদারেসের শতাধিক সাবেক ছাত্র ও শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সবাই মিলে জোহরের নামাজ আদায় করেন এবং প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাওলানা আব্দুর রশিদ (রহ.)-এর কবর জিয়ারত করেন।