ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদীতে বালু উত্তোলনে জড়িত ১২ জনকে আটক করেছে যৌথ বাহিনী

শরীয়তপুর পদ্মানদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সাথে জড়িত ১২ জনকে আটক করেছে যৌথবাহিনী।

১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা হতে ২০ জুন শুক্রবার সকাল ৭টা পর্যন্ত পদ্মা নদীর জাজিরা প্রান্ত এলাকায় জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এর নেতৃত্বে সেনাবাহিনী, কোষ্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আটক ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মতে, ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান।