ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচর বিএনপি’র নেতা আবু জাফর চৌধুরীর নিজ বাড়িতে ঈদ পুনর্মিলনী

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর আয়োজনে নিজ বাড়িতে উপজেলার তৃণমূলসহ সকল নেতাকর্মীদের নিয়ে এক ঈদ পূণর্মিলনীর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা এসে উপস্থিত হন। স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

এসময় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এ্যাড.জামিলুর রহমান মিঠু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো:রোকন উদ্দিন মিয়া, বিএনপি নেতা গুলজার হোসেন চিশতী, এ্যাড.সাইফুল কবির। এছাড়াও জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশি নাদিরা মিঠু চৌধুরী, জহের গোমস্তা সাধারণ সম্পাদক শিবচর উপজেলা বিএনপি, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।