ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা, উপকরণ আগেই সরিয়ে নিয়েছে ইরান

ইরানের ফর্দো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে রোববার রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে জানিয়েছেন, হামলায় ফর্দো কেন্দ্রে ভারী বোমা ফেলা হয়েছে এবং সব বিমান ইরানি আকাশসীমা ছেড়ে ফিরে এসেছে। তবে ইরানের রাষ্ট্রীয় টিভির উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি বলেছেন, হামলার আগেই তিনটি কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: বিবিসি