ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাসারে বালু ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ

মাদারীপুরের ডাসারে বালু ব্যবসায়ীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে কমপক্ষে চারজন শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বালু ব্যবসায়ীরা চাঁদার টাকা না দেয়ায় তাদের লোকজনের ওপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। আজ রবিবার গভীররাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ভূক্তভোগীদের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার শশীকর বাজারের কাছে বালু ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় ইন্দ্র, বিষ্ণু ও মিশুসহ বেশ কয়েকজন যুবক। পরে ওই বালু ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে স্থানীয় দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় রাতে শ্রমিকদের ওপর হামলা চালায় তারা। এতে করে কমপক্ষে চারজন শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে শরীফ ও শামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে এ হামলার ঘটনায় থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বালু ব্যবসায়ীরা।
বালু ব্যবসায়ী বিষ্ণু অভিযোগ করে বলেন, আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে স্থানীয় প্রভাবশালী মিলন মল্লিক ও বাবু মল্লিকসহ বেশ কয়েকজন। আমরা তাদের চাঁদার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে আমাদের শ্রমিকদের ওপর তাদের নেতৃত্বে হামলা চালিয়েছে। আমরা হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করবো।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি বলেন, অশোক হালদার, মিলন মল্লিক ও বাবু মলিক একটি দলের নাম ভাঙ্গিয়ে আধিপত্য বিস্তাারসহ নানান অপরাধে জড়িয়ে পড়ছে।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায় নি।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, বালু ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় কোন অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।